রাজারহাটে ভয়াভহ অগ্নিকান্ডে ৪বছরের শিশু সহ ৪লাখ টাকার মালামাল ভস্মিভূত
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী)রাত সাড়ে দশটার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার বাসিন্দা নানা আব্দুল হান্নানের বাড়িতে পালিত হচ্ছিল।
নিহত আইরিন একই উপজেলার নাজিমখাঁন ডাংঘাট এলাকার আলা আমিন-শিউলি দম্পতির মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় একটি ওয়াজ মাহফিল হচ্ছিল। ওই রাতে শিশু আইরিনকে ঘরে রেখে আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এ সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই একটি এল (l)ঘরের চারটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আব্দুল হান্নানের নাতনি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যায়।
রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন নামে এক শিশুর মুত্যু হয়েছে। এ ছাড়া আগুনে নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।##









Chief Editor-Dipali Rani Roy