রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ইবিতে মেগা প্রকল্পের দুর্নীতির অভিযোগ, শাস্তি নির্ধারণে তদন্ত কমিটি

প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪

সংবাদদাতা, ইবি:

উড়োচিঠিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেগা প্রকল্পের আওতাধীন দ্বিতীয় প্রশাসনিক ভবনের পঞ্চম বিলে ৬ কোটির অধিক টাকা ভুয়া তথ্যের মাধ্যমে আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের শাস্তি নির্ধারণ করতে তিন সদস্যবিশিষ্ট কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে শাস্তি নির্ণয় ও নির্দিষ্ট করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের সর্বশেষ চলতি বিল প্রদানের ক্ষেত্রে তথ্যের গরমিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা ও সুপারিশ অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির আলোকে সংশিষ্টদের বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তা’ নির্দিষ্ট করা নেই। এটি নির্ণয় ও নির্দিষ্ট করার জন্য সিন্ডিকেটের ২৬৩তম সভার ৫ নং সিদ্ধান্ত অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রদত্ত কমিটিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুবকে আহবায়ক করে তিন সদস্যের কমিটির সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং সদস্য-সচিব হলেন বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর