বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

উলিপুরে এক বৃ‌দ্ধের ঝ‌ুলন্ত মর‌দেহ উদ্ধার

প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ঝুলন্ত অবস্থায় আয়নাল হো‌সেন (৬০) নামে এক বৃদ্ধের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। র‌বিবার (১৬ফেব্রুয়া‌রি)উপজেলার ধামশ্রেণী বাজার এলাকা থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়। তি‌নি‌ ধাম‌শ্রেণী পাইকপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ক‌য়েক বছর আগে আয়নাল হোসেন পাইকপাড়া এলাকা থে‌কে ধামশ্রেণী বাজার সংলগ্ন এলাকায় বসবাস ক‌রে আস‌ছেন। বার্ধক্যজনিত কারণে তি‌নি মান‌সিক সমস‌্যায় ভুগ‌ছি‌লেন। শনিবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান আয়নাল হোসেন। মধ্য রাতে ঘুম থেকে উঠে বাহিরে চলে গেলে আর ফিরে আসেননি। পরে সকালে বা‌ড়ির পেছ‌নের এক‌টি গা‌ছে তার ঝুলন্ত মর‌দেহ দেখ‌তে পায় স্বজনরা। খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে এক‌টি ইউডি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর