রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শোকার্ত:

আরও ১১৯ অবৈধ ভারতীয়কে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

দ্বিতীয় দফায় আরও ১১৯ জন অবৈধ অভিবাসীকে ভারতে পাঠাল ট্রাম্প প্রশাসন। অভিবাসীদের বহনকারী মার্কিন বিমানটি শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায়। খবর এনডিটিভি/তোলপাড়।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অবৈধ অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার বাসিন্দা রয়েছে। ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের। গোয়া, মহারাষ্ট্রের ও রাজস্থানের তিন প্রদেশের দুজন করে, হিমাচল, জম্মু ও কাশ্মীরের একজনকে ভারতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

অবৈধ ভারতীয় অভিবাসীদের গ্রহণ করতে অমৃতসর বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অভিযোগ করেছেন, পাঞ্জাবকে পুরো দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, অভিবাসীদের কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, দিল্লিতে নয় কেন?

ভগবন্তের প্রশ্নের জবাবে বিজেপির মুখপাত্র আরপি সিং এক্স-এ একটি পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রবেশের জন্য অমৃতসর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর। এই কারণেই অবৈধ অভিবাসী বহনকারী মার্কিন বিমান সেখানে অবতরণ করছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন অবৈধ অভিবাসীকে ভারতে পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহেই তৃতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে আসার কথা রয়েছে। তবে কবে নাগাদ তাদের ভারতে পাঠানো হবে তার বিস্তারিত কিছুই যানানি দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর