রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ফিলিস্তিন ও গাজা নিয়ে ট্রাম্পের বক্তব্য বিপজ্জনক জানিয়েছে হিজবুল্লাহ মহাসচিব

প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে জোর করে বিতাড়নের পরিকল্পনার যে বক্তব্য উত্থাপন করেছেন তা ফিলিস্তিন ও তার অধিবাসীদের ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম।

ইসরায়েলবিরোধী যুদ্ধে নিহত হিজবুল্লাহ নেতাদের এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।-খবর তোলপাড়।

শেখ নাঈম কাসেম বলেন, ট্রাম্পের ফিলিস্তিন ও গাজা বিষয়ক বক্তব্য অত্যন্ত বিপজ্জনক। আমেরিকা ও ইসরায়েল রাজনৈতিকভাবে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলতে চায়। ট্রাম্প যা বলছেন তা ফিলিস্তিনকে ধ্বংস করার একটি সুদূরপ্রসারি চক্রান্তের সূচনা।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এই উপত্যকার অধিবাসীদের বিতাড়নের পরিকল্পনা উত্থাপন করেছেন।

শেখ নাঈম কাসেম সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্পের এ প্রস্তাব শুধু ফিলিস্তিনের জন্য নয় বরং গোটা মুসলিম উম্মাহ ও আরব বিশ্বের জন্যও বিপজ্জনক। আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সমাজ নীরব থাকলে ট্রাম্প বলপূর্বক তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হিজবুল্লাহ নেতা বলেন, আমরা ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে অন্য যেকোনো স্থানে পুনর্বাসিত করার পরিকল্পনার বিরোধিতা করছি। এসময় আরব বিশ্বসহ গোটা মুসলিম উম্মাহ একই ধরনের কঠোর প্রতিক্রিয়া দেখাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর