শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

মাহফিল থেকে ফেরার পথে প্রধান বক্তার উপর হামলা, টাকা-মোবাইল ফোন লুট

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রধান বক্তাকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের কোটবাড়ী গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন হযরত মাওলানা মো. জহিরুল ইসলাম জিহাদি। ফেরার পথে ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পাইকপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত প্রধান বক্তার গাড়ির গতিরোধ করে।

পরে ডাকাতদলের সদস্যরা গাড়িতে হামলা চালিয়ে গ্যাস ভাঙচুর করে। এক পর্যায়ে তারা তাকে ও তার সফরসঙ্গী এবং গাড়ির ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তারা ৩৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রধান বক্তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর