শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল :
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ শাওন মোল্যা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শাওন মোল্যা (৩০) নড়াইল সদর থানাধীন ডুমুরতলা গ্রামের মোঃ জিয়াউর মোল্যার ছেলে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিকে নড়াইল থানা পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের গাড়ুচিড়া বাজারের সজীব স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআইস (নিঃ) উজ্জল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাওন মোল্যা(৩০) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর