রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানোর মামলায় আরও ৩ জন রিমান্ডে

প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকার উত্তরায় প্রকাশ্যে নারী-পুরুষ কোপানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)।-খবর তোলপাড়।

বুধবার ১৯ফেব্রুয়ারী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এ দিন তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. দ্বীন ইসলাম। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, এ মামলায় ১৮ ফেব্রুয়ারি মোবারক হোসেন ও রবি রয় নামে দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মেহবুল হাসান ও সঙ্গে থাকা নারী নাসরিন আক্তার ইপ্তি প্রতিবাদ করেন।

এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদেরকে প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর