শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শোকার্ত:

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস গ্রেফতার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিককে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ জানান, বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিককে(৭২)তার বাড়ি থেকে যৌথ বাহিনী গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজারহাট বাজারে দোকান ভাংচুর ও লুটপাটের মামলা রয়েছে।

যার মামলা নং ০৬, তারিখ: ২০/০৯/২৪ইং। পরে গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুসকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি ওই ইউনিয়নের খালিসা নাখেন্দা গ্রামের মৃত আবুল খায়ের প্রামানিকের ছেলে। এছাড়া সম্প্রতি তিনি চাঞ্চল্যকর ১৫বছরের কিশোরীকে গাছে বেঁধে পাশবিক নির্যাতন করার হুকুমও দিয়েছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর