
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গত একদিনে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযানে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।-খবর তোলপাড়।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৪৯২ জনকে। এছাড়াও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত সারাদেশে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় গ্রেপ্তারদের থেকে দুইটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com