শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

সার সংরক্ষণে চার জেলায় বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশের চার জেলায় সার সংরক্ষণের জন্য চারটি বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চারটি গুদাম নির্মাণে খরচ হবে ২৩৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৮৮৭ টাকা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।-খবর তোলপাড়।

‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, যশোর এবং নড়াইলে একটি করে গোডাউন নির্মাণের দুটি পৃথক প্রস্তাব দেয় শিল্প মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাব দুটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। প্রকল্পের আওতায় মানিকগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি গোডাউন নির্মাণের কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে।

তিনটি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই), ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১২০ কোটি টাকা। প্যাকেজের আওতায় মানিকগঞ্জে একটি ১৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা এবং মুন্সিগঞ্জে একটি ১৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন তৈরি করা হবে।

এ ছাড়া প্রকল্পের আওতায় যশোরে একটি ও নড়াইলে একটি গোডাউন নির্মাণের কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এআইএল এবং এসসিএল, ফরিদপুর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৭ টাকা। প্যাকেজের আওতায় যশোরে একটি ১৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা এবং নড়াইলে একটি ১০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতাসম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর