শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্রীবরদীতে বিএনপি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন
শোকার্ত:

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের

প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি কাজী এহসানুল কবীর। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলি বর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরো অনেকে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত এক মিনিটে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল। এ সময় মীর শরীফুল হক, ডিআইও ১; মোঃ সাজেদুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জসহ মোঃ
শাহাদারা খান (পিপিএম), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর