শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

দিনাজপুর দিয়ে ভারতের পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, দিনাজপুর:

৯ মাস পর দিনাজপুর রেলপথ দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্য পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জেলার বিরল রেল স্টেশন মাস্টার মো. রায়হানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে রাধিকাপুর রেলস্টেশন থেকে ছেড়ে এসে রাত ৯টার বিরল রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।

কাস্টমস ও ভ্যাট এক্সাইসেজ সূত্র জানায়, গত ২৪ মে সর্বশেষ ভারত থেকে মালামাল নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে। এরপর ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার বিকেলে এ ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌঁছে। কাস্টমস ও ইমিগ্রেশন এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন শেষে রাতে ট্রেনটি বিরল রেল স্টেশনে পৌঁছায়। ৪৬টি ওয়াগনে চীনা মাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) আমদানি করা হয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। এরমধ্যে রাধিকাপুর-বিরল, গেদে-দর্শনা, পেট্রাপোল ও বেনাপোল এ তিন পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। এরমধ্যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী রেলপথে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টন পণ্য বাংলাদেশে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর