শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

কুড়িগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরমান হোসেন আহবায়ক ও সদস্য সচিব ইদ্রিস আলী এবং আরিফ হোসেন কাজলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রোববার কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের যৌথ স্বাক্ষরে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আংশিক কমিটিতে আহবায়ক আরমান হোসেন ও সদস্য সচিব ইদ্রিস আলী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল এর নাম ঘোষণা করা হয়।

স্বাক্ষরিত পত্রে আরো বলা হয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করে কেন্দ্রে জমা দেয়ার জন্য নিদেশ প্রদান করা হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত জেলা আহবায়ক আরমান হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটি যে দায়িত্ব আমাকে দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবো এবং স্বেচ্ছাসেবক দলটিকে আরো শক্তি শালী গড়ে তুলবো।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি আংশিক ঘোষণা করায় বিএনপি ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর