রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬

প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়,নড়াইল :

নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ছয়জন। নড়াইলে ডিবি পরিচয়ে হিন্দু বাড়িতে ডাকাতি, এনএসআই সদস্যসহ চারজনকে গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির সময় এনএসআই সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার খররিয়া চরপাড়া মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী সমেন্দ্রনাথ বিশ্বাস মামলা দায়ের করলে বিকেলে গ্রেফতার চারজনকে আদালতে পাঠায় পুলিশ।

এদিন রাতে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই নড়াইলের ফিল্ড অফিসার ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মো. ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২), সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্যার ছেলে সোহাগ মোল্যা (৩৬), একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী (৩৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয় নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড অফিসার ইয়াছিন হোসেন ও সঙ্গীয়রা সমরেন্দ্র নাথের বাড়িতে গিয়ে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি করেন। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে তারা। পরবর্তীতে বাড়ির আশপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির ২টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল, ১ জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এছাড়াও ডাকাতির নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী সমরেন্দ্র নাথ বিশ্বাস ৪ জনকে আসামি করে মামলা করেছেন। এদিন বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর