শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শোকার্ত:

চিলমারীতে দ্বিতীয় পর্যায়ে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয় পর্যায়ে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২২ ফেব্রুয়ারী/২৫ইং) লাইট হাউজ এর উদ্যোগে Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন,ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল’১৯ এর আর্থিক সহায়তায় চিলমারী উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপি দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া সাবরিন। উক্ত প্রশিক্ষণে চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকা হতে ৩৫জন নারী ও কিশোরী অশংগ্রহন করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষকডাঃ সুমাইয়া সাবরিন দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় তার জন্য হতাশাগ্রস্থ্য না হয়ে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা এবং দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম ।

এবং প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, এবং দুযোগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টালসহ দুযোর্গ কালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন লাইট হাউজ এর উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত এবং দুর্যোগকালীন সময়ে যেকোন ধরনের সমস্যায় পড়লে সরকারী হট লাইন নাম্বার গুলোতে (৯৯৯, ১০৯, ৩৩৩, ১০৯০) যোগাযোগ করতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর