
উজ্জ্বল রায়, নড়াইল:
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। নড়াইল জেলা পুলিশ সুপার'র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি (মোঃ শাহাদারা খান, (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানার ৪ নং আউড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মালদাইড় গ্রামস্ত জনৈক মো: সাহেব ভূঁইয়া (৫০) এর বসত বাড়ির উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর হতে ধৃত আসামি ১/ মো: ইয়াছিন আরাফাত (২২) পিতা- মো: তারিকুল ইসলাম, সাং- মহিষখোলা থানা- নড়াইল সদর জেলা- নড়াইল এর দখল থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com