সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

সাজেকে ভয়াবহ আগুন, বহু রিসোর্ট পুড়ে ছাই

প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, রাঙামাটি:

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক উপত্যকার কয়েকটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অনেকগুলো রিসোর্ট-কটেজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে কয়েকটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। তবে আগুন এতোটাই ছড়িয়ে পড়েছে যে, ঠিক কতোটি রিসোর্ট-কর্টেজে আক্রান্ত হয়েছে তা এই মুহূর্তে ঠিক করে বলা যাচ্ছে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার সাংবাদিকদের জানান, সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটি ফায়ার সার্ভিস সার্ভিস থেকে ইউনিটগুলো গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর