বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে দ্বিতীয় পর্যায়ে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় পর্যায়ে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় পযার্য়ে সেমাবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৫খ্রি: লাইট হাউজ এর উদ্যোগে Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন,ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল’১৯ এর আর্থিক সহায়তায় রাজারহাট ইউনিয়ন পরিষদ হল রুমে দিনব্যাপি দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকা হতে ৩৫জন নারী ও কিশোরী অশংগ্রহন করেন।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ সিদরাতুল মুনতাহা। তিনি দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিষয়ে যে কোন সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা গিয়ে সেবা নিতে।

প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা এবং দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয় এবং দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম ।

এবং প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, এবং দুযোগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টালসহ দুযোর্গ কালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন লাইট হাউজ এর উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত। দুর্যোগকালীন সময়ে যেকোন ধরনের সমস্যায় পড়লে সরকারী হট লাইন নাম্বার গুলোতে (৯৯৯, ১০৯, ৩৩৩, ১০৯০) যোগাযোগ করতে বলেন।

আরও উপস্থিত ছিলেন লাইট হাউজ এর রাজারহাট উপজেলা সমন্বয়কারী অঞ্জলী রানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর