পিরোজপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
তামিম সরদার, পিরোজপুর:
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই এর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসাইন।
ছিনতাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া মজনু নায়েব (২৫) ও নাঈম নায়েব (২৩) উপজেলার বালিপাড়া ইউনিয়নের আঃ ছত্তার নায়েব এর পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়, বিস্ফোরক মামলার আসামী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা হেলাল খানকে গ্রেফতার করে। পরে সামাজিক অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতারা হেলাল খানের গ্রেফতারে সংবাদ শুনে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীর সাথে হাতাহাতি হয়। এক পর্যায় আওয়ামীলীগের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে জোর করে হেলাল খানকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ তাৎক্ষনিক আবার অভিযান চালিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজকের বাড়ি থেকে ছিনতাকারি সন্দেহ হিসেবে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসাইন জানান, ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা হেলাল খান আসামী রয়েছে। হেলাল খানকে গ্রেফতার করলে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা বাঁধা দিয়ে আসামী ছিনিয়ে নেয়। আমার পুলিশ সদস্যদের উপর হামলা করে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামীকে সিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্ততি চলছে।









Chief Editor-Dipali Rani Roy