শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

পদত্যাগ করলো উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম।-খবর তোলপাড়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। দুইটি মন্ত্রণালয় এবং সরকারের যেসব কমিটিতে ছিলাম সেখান থেকে ইস্তফা দিয়েছি।

নতুন রাজনৈতিক দলে যোগ দিতেই পদত্যাগ জানিয়ে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার পাশে থাকা প্রয়োজন। সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা এই সময়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সেজন্য অন্য দুই ছাত্র উপদেষ্টা সরকারে থাকা ভালো মনে করেছেন।

তিনি আরও বলেন, আমি আশা করছি অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণে সফল হতে পারবে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে।

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্যদিয়ে সব জল্পনা কল্পনার অবসান হলো। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম।

এদিকে ছাত্রদের নতুন দল আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এমন তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর