শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

বিয়ে করল অভিনেত্রী শাকিলা পারভীন

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিয়ে করলেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। বরের নাম আরবিন খান সোহান। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় হঠাৎ করেই তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।-খবর তোলপাড়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে শাকিলা পারভীন জানিয়েছেন, রোববার তাদের বিয়ের দিনক্ষণ নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় তাদের।

এ অভিনেত্রী জানান, আরবান খান বাংলাদেশ বিমানে চাকরি করেন। তাদের মধ্যকার ভালো লাগা ছিল। সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক হয়। যা দুই পরিবারের সদস্যরা জানতো। আর দুই পরিবারের সদস্যরা রোববার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে। ওইদিন এনগেজমেন্টের কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে বিয়ের সিদ্ধান্ত হয় তাদের।

শাকিলা পারভীন বলেন, হঠাৎ বিয়ের সিদ্ধান্ত হওয়ায় সেভাবে কাউকে জানাতে পারিনি। আমরা আগে থেকে স্থির করেছিলাম যে, বিয়ে করতে পারি। এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি।

আরবান খানের সঙ্গে পরিচয় হয় বন্ধুদের মাধ্যমে, সেটিও ৮ বছর আগে। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভীন। বলেন, আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়। ভালো লাগা থেকেই আমরা বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে দু’জনই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে আরবান আমাকে বোঝে। সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে। কখনো ভুল করলে তার সমালোচনা করে। পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাকে। তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন শাকিলা পারভীন। পরের বছরই ছোটপর্দায় দেখা যায়। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে কাজ করেছেন। যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত।

শাকিলা পারভীনকে ‘বিয়ে বাড়ীর রং ঢং’, ‘নানি বাড়ির স্মৃতি’ ও ‘আজ তামিমের বিয়ে’সহ কয়েকটি নাটকে দেখা গেছে। এছাড়া ‘তোর মন পাড়ায়’, ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, ‘লাগে না লাগে না ভালো’সহ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর