
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চরগুজিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তৈয়ব আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বপন কুমার সরকার ভকত। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বীরেন্দ্রনাথ বর্মন।
বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ইয়াকুব আলী, প্রাক্তন শিক্ষার্থী রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com