লালমনিরহাটে বিজেএ’র পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত
প্রহলাদ মন্ডল সৈকত:
লালমনিরহাট সদর উপজেলায় রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হল রুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)অভিজিৎ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।বিজেএ’র কার্যনির্বাহী কমিটির মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো: সোলায়মান আলী।
এসময় কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য রাখেন, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো: মোছাদ্দেক হোসেন, উপজেলার কৃষি অফিসার জনাব খন্দকার সোহায়েল আহমেদ, পাট অধিদপ্তর লালমনিরহাটের পাট উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুস ছাত্তার মিয়া, বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, পাট অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক মো: নজরুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।









Chief Editor-Dipali Rani Roy