শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মোঃ বাবুল শেখ (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বাবুল শেখ (৩৮) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের মোঃ আবু বক্কর শেখের ছেলে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ার) নড়াইল সদর থানাধীন ১১নং বাঁশগ্রাম ইউনিয়নের চাঁদপুর গ্রামস্হ সাজ্জাদ হুজুরের চায়ের দোকানে সামনে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বাবুল শেখ (৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি (মোঃ শাহাদারা খান, (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানার ৪ নং আউড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মালদাইড় গ্রামেল মো: সাহেব ভূঁইয়া (৫০) এর বসত বাড়ির উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে ধৃত আসামি মো: ইয়াছিন আরাফাত (২২) পিতা- মো: তারিকুল ইসলাম, সাং- মহিষখোলা থানা- নড়াইল সদর জেলা- নড়াইল এর দখল থেকে তিরিশ পিচ ইয়াবা ট্যাবলেট রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর