শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শোকার্ত:

রাজারহাটে বিজেএ’র পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। প্রধান অতিথির বক্তব্যে বলেন- রাজারহাট উপজেলায় সবুজের সমারোহ। বিশেষ করে তিস্তার চরাঞ্চলে কৃষকরা যেভাবে ফসল ফলাচ্ছেন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এ ছাড়া তিনি পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।

বিজেএ’র কার্যনির্বাহী কমিটির মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো: সোলায়মান আলী। বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো: মোছাদ্দেক হোসেন, উপজেলার কৃষি অফিসার সামছুন্নাহার সাথী, পাট অধিদপ্তর কুড়িগ্রামের পাট উন্নয়ন কর্মকর্তা মো. আঃ আউয়াল, বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল ও জিয়াউর রহমান প্রমুখ।

কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক মো: নজরুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর