ছাত্রদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’
ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। এছাড়া সংস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। নতুন দলের মূখ্য সংগঠক হিসেবে থাকছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।-খবর তোলপাড়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন এই নতুন রাজনৈতিক দল। ‘সাবেক শিবিরের’ দুই নেতা দলে থাকছেন না বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছেন। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্য থেকেই আসছে নতুন দলেন নেতৃত্ব।
তবে নতুন দলটির আরও একটি নাম আলোচনায় রয়েছে, ‘বাংলাদেশ নাগরিক পার্টি’। একটি সূত্র অনেকটা নিশ্চিত করেছে, নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি।
জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, এই পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েই আলোচনা করছেন শীর্ষ নেতারা, যাকে নতুন দলে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রাখা হয়েছিল। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনকে নিয়ে আলোচনা চলছে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ ছাড়াও নতুন আরো তিনটি পদ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ সাবেক ছাত্রনেতাদের জায়গা করে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানা যায়। এই পদগুলো হলো মুখ্য সমন্বয়ক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক।
এসব পদ এবং এর বাইরের গুরুত্বপূর্ণ পদে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃকে দেখা যেতে পারে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা এবং মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।









Chief Editor-Dipali Rani Roy