শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

‌ফুলবাড়ীতে রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার-৫

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

এমদাদুল হক মিলন,ফুলবাড়ী (কু‌ড়িগ্রাম ):

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ‘ধর্ষ‌ণের’ শিকার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) দিবাগত রা‌তে উপ‌জেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘ‌টে। ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে বৃহস্প‌তিবার ভোর রা‌তে ৫ যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

গৃহবধূর অ‌ভি‌যোগ ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ভুক্ত‌ভোগী গৃহবধূর সা‌থে মইনুল হক (২২) না‌মে এক যুব‌কের প্রেমের সম্পর্ক চল‌ছিল। গত মঙ্গলবার রা‌তে স্থানীয় এক‌টি ইউক‌্যা‌লিপ্টাস বাগা‌নে মইনু‌লের সা‌থে দেখা কর‌তে যান ওই গৃহবধূ। কিন্তু মইনুল তার আ‌রেক সহ‌যোগী ইয়াকু‌বের (২৫) সা‌থে যোসাজস ক‌রে আরও ৫ যুবককে সা‌থে নি‌য়ে ধর্ষ‌ণের প‌রিকল্পনা ক‌রে। মঙ্গলবার রা‌তে গৃহবধূ মইনু‌লের সা‌থে দেখা করতে গে‌লে ৭ যুবক মি‌লে গৃহবধূ‌কে ‘ধর্ষণ’ ক‌রে।

এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দেন। প‌রে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে বৃহস্প‌তিবার ভোর রা‌তে মইনুল ও ইয়াকুব সহ ৫ যুবক‌কে ‌গ্রেফতার করে। ‌গ্রেফতার অপর তিন আসা‌মি হ‌লেন, হাসানুর রহমান (২০), সো‌হেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অ‌ভিযুক্ত অপর দুই আসা‌মি হ‌লেন আ‌তিয়ার রহমান (৩৫) ও আল আ‌মিন (২০)। আসা‌মিরা সবাই ফুলবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা।

ভুক্ত‌ভোগী গৃহবধূর পৈ‌ত্রিক নিবা‌স এলাকার ইউ‌পি সদস‌্য আ‌জিমু‌দ্দিন ব‌লেন, ‘ গৃহবধূর স্বামীর সা‌থে দাম্পত‌্য কলোহ চল‌ছে। পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌চ্ছেদের আ‌লোচনা আ‌ছে। ত‌বে তার বিরু‌দ্ধে অন‌্য কোনও খারাপ অ‌ভি‌যোগ নেই।’

ও‌সি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বলেন, ‘ অ‌ভিযুক্ত আসা‌মি‌দের ম‌ধ্যে পাঁচ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ভি‌কটি‌মের স্বাস্থ‌্য পরীক্ষার ব‌্যবস্থা সহ গ্রেফতার আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর