শিরোনাম
শোকার্ত:
পীরগঞ্জে বিয়ের দিনে বরের আত্মহত্যা
সংবাদদাতা, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):
বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার জগথা মহল্লায় বিয়ের দিনে বর আত্মহত্যা করেছে। নিহত যুবক আরিফ ইসলাম (২০) ওই মহল্লার মৃত মোস্তফা আলমের পুত্র বলে জানা গেছে।
ঠাকুরগাঁও সদর থানার চিলারাম গ্রামে পারিবারিক তার বিবাহ ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরে বর যাত্রী সেজে আরিফ ইসলাম ও তার শতাধিক আত্মীয়-স্বজন ঠাকুরগাঁওয়ে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল। বিয়ের দিন সকাল ৭টায় আরিফ ইসলামকে বাাড়ির পার্শ্বে মৃত মুসলিম উদ্দীন ওরফে মাসুর আম বাগান থেকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্যে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আত্মহত্যার রহস্য উদঘাটন করার জন্যে পীরগঞ্জ থানা পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy