রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

‘ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দেব’

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষার্থীদের শাসানোর অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ৬টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী। এসময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে স্বাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন। তখন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি তাদের হুমকি-ধমকি দেন।-খবর তোলপাড়।

হুমকির রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। রেকর্ডে লাবিবাকে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দেব, আস। তোদের মত পতিতা না যে মেয়ে নিয়ে রুমে রুমে যাব। তোদের সবাইকে দেখে নেব, সব বের করব।

তার সঙ্গে থাকা রাবিনা ঐশি বলেন, ‘গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।’ তাদের এমন উদ্ধত আচরণে হলের শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত লাবিবার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে হুমকি দেই নাই, আমি বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। আমার সঙ্গে একজনে একটু উলটাপালটা কথা বলছিল, আমি তার সঙ্গে চিল্লাপাল্লা করেছি। আমি হলের কোনো মেয়ের সঙ্গে চিল্লাপাল্লা করিনি।’

অভিযুক্ত রাবিনা ঐশী বলেন‚ ‘আগামীকাল আমার পরীক্ষা। আমার পাশের ব্লক থেকে আমার বন্ধুরা আসছিল। আমাদের মধ্যে নিউজটা নিয়েই কথা হচ্ছিল। আমি সার্কাস্টিক হয়েই জোরে জোরে বলেছিলাম ‘আমরা তো গাঁজা খাই। গাঁজা লাগবে‚ গাঁজা?’। তখন আর আমি এক্সাক্টলি কী বলেছি সেটা মনেও নেই।’

এর আগে হলের শিক্ষার্থীরা অভিযুক্ত দুজনসহ চারজন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেন। হলের অর্ধশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত অভিযোগ পত্রে সুনীতি-শান্তি হলের ২১৪ নং কক্ষ দখল করে মাদক সেবনের বিষয় উল্লেখ করা হয়। অভিযুক্ত অন্য দুজন হলো ফার্মাসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আতেফা লিয়া ও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর