রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের ফাঁদে পা দেবে না বিএনপি

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। বিএনপি এই ফাঁদে পা দেবে না।

জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।-খবর তোলপাড়।

তারেক রহমান বলেন, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপিসহ গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো তাঁদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে।

তিনি বলেন, সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

সরকার যেখানে বাজার কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না, সেখান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয়।

তিনি আরো বলেন, জনগণ মনে করে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। যা সরাসরি গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না। বিএনপি পা দিতে পারে না।

বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি গণহত্যাকারী, মানববতাবিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর