শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

সময়ের কথা

প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

–পলাশ চন্দ্র রায়

আমার এবার রোগ হয়েছে ,
ডাক্তার দেখানোটা জরুরি _
যতই যা কিছু করে থাকি
বেঁচে থাকাটা অবশ্যম্ভাবী ।

পথ চলায় জঙ্গলের সৃষ্টি
কখনও এসে যায় তটিনী ,
হীনমন্যতায় সংকীর্ণতা পথ ,
নেই যে প্রয়জনীয় অর্থকরী ।

আপন ভেবে আকারে ধরি _
আপনার আপন হয়ে মনে ,
সে ও তো হয়নি ঐ আপন !
ডুবে আছে স্বার্থের প্রেমে ।

প্রয়োজন হলে কাছে টানে ,
দুঃখ এলে দূরে যায় চলে _
নিন্দুকের সম বদনাম রটায়
নিজ মর্জির কল্পকাহিনীতে ।

মুখে বলে অনেক ভালবাসি
সহায়তার আশ্বাস দিবারাত্রি ,
অসম্ভব ও সম্ভব হয়ে যাবে
কিছুই নয় দেখ পিছন ফিরে ।

আঁধারের মাঝে আলোর মুখ
সময় সাপেক্ষে কাছে নিতে ,
বাস্তবতায় সে ও সুকৌশলে
নিজের প্রভু ভক্ত বানাতে ।

দিকে দিকে সভ্যতার নিদর্শন
একাত্বতায় মহিমান্বিত হয়ে ,
খুঁজে দেখ সয়ংক্রিয়ভাবে নয়
সকলেই নিজের কর্ম গুনে ।

মানুষ নাম ফলাতে দধীচি
কে দিবে বলিদান জীবনকে ,
তার ও কিছু চাওয়ার আছে
প্রশংসায় পঞ্চমুখ যে হয়েছে ।

সময়ের কথা সময়ের জন্য _
থাক না কিছু নিরবতায় ডুবে ,
ঐ দিন আবার আসবে ফিরে
নিজের কদর বুঝাতে পারবে ।

দূর্বলতার সুযোগে যে জন
যত ক্ষতিকর প্রভাব ফেলে ,
সেই পরম আপন হয় সেজে
মাছের কাঁটা হয়ে গলে থাকে ।

চুপচাপ থাকাটাও যুদ্ধ সম
সে ও একদিন রত্ন ফলাবে ,
আঁধার কেটে গেলে আবার
আলোকিত দিনের দেখা মেলে ।

জন্ম নিলে মরতেই হবে
সুন্দর এই ধরিত্রীর বুকে ,
মনে রবে নীরবে আত্ত্ববধী
সকলেই নিজ কর্ম অনুসারে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর