মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার

প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫


সংবাদদাতা, ফরিদপুর :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল।

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে তাকে ভাঙ্গা থানা থেকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তাকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম।

গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৮ জনই পুলিশ সদস্য।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ভাঙ্গার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মামলা ইস্যু করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্ট হলে ফরিদপুর থেকে তাকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তবে, মামলার নম্বরটি এখন পর্যন্ত পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর