শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অটো রিক্সাচালকের মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বেলাল হোসেন নামে এক অটো রিক্সাচালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১মার্চ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা নামক এলাকার একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহে উদ্ধার করে পুলিশ। নিহত বেলাল হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী এলাকার নুরনবী মিয়ার পূত্র। উদ্ধারের সময় তার অটোরিক্সাটির কোন হদিস পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পাশে ধানক্ষেতে মৃতদেহ পরে থাকতে দেখে পথচারীরা স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা লাশ সনাক্ত করতে না পেরে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে সে ছিনতাইয়ের শিকার হতে পারে।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে ছিনতাইয়ের মোটিভ ধারণা করা হচ্ছে। রাতের কোন এক সময়ে তার অটো ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে। মৃতদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে আসামীদের গ্রেফতারে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর