রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

৫ দফা দাবি: রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫


সংবাদদাতা, রংপুর:

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা, শূন্য পদে চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে রংপুরে ক্লাস-পরীক্ষা ও চিকিৎসাসেবা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল শিক্ষার্থীরা।

শনিবার (১ মার্চ) দুপুরের দিকে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী জড়ো হন।

এরপর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। তাদের এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা।

সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আবির আহমেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ডা. মো. রাশিদ সাবাব প্রমুখ।

বক্তারা বলেন, ‘সম্প্রতি বিএমডিসি ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের কারণে চিকিৎসকদের পেশা ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এটি হলে তৃণমূল পর্যায়ে ম্যাটস শিক্ষার্থীরা নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করতে পারেন এবং অনেক সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুও হতে পারে। এতে করে চিকিৎসক সমাজের সুনাম ক্ষুণ্ন হবে এবং পেশার মর্যাদা হারাবে। তাই বিএমডিসি শুধুমাত্র এমবিবিএস, ওবিডিএস পাস শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেবে, অন্য কাউকে নয়। ’

এ সময় তারা বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া, প্রতি বছর চার-পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখা, ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করা, সব ম্যাটস ও মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ বন্ধসহ ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে রংপুরের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা এবং ইন্টার্নরা চিকিৎসাসেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর