শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শোকার্ত:

রাজারহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা করেছে রাজারহাট থানা পুলিশ।

পুলিশ জানান, শনিবার রাত সাড়ে ৩ টায় গোপণ সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানেকুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে আতাউর রহমানের ছেলে গণি মিয়া(৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)কে মাদকসহ হাতে নাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটককৃত দুইজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২, তারিখ ০২/০৩/২৫ইং। আসমাীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর