বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

রৌমারী সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার সীমান্ত এলাকা নওদাপাড়া এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

আটক মাদক কারবারি রঞ্জু মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে।

বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ‌্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া নামক এলাকায় অভিযান চালায় বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় একটি মোবাইল সেট, দুটি সীম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ৪৭০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্য মালামালসহ আসামিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর