মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মোঃ নাসির উদ্দীন, সেনা ক্যাম্প কুড়িগ্রাম এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাইমেনুল রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি আব্দুল আজিজসহ জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, বাজারে কোনো ধরণের কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ প্রমাণিত হলে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা ছাড়াও কারাদন্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো মূল্যে বাজার স্থিতিশীল রাখা হবে।

তিনি আরও জানান, তিনমাস আগে থেকে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে যারা জেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং হচ্ছে। কোথাও অসঙ্গতি দেখা দিলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

সভায় রমজান উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম কুদরত-এ-খুদাকে সভাপতি করে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট আলাদা একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।

এ সময় বাজার নিয়ন্ত্রণ রাখতে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর