বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্না হত্যা: ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মৃনাল কান্তি রায়, লালমনিরহাট:

লালমনিরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলার নামীয় আসামি মমিন, মাহবুবুর ও বুলেট নামে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

গ্রেপ্তারকৃত মমিনুর ইসলাম মমিন চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আ.লীগ নেতা মাহাবুবর রহমান ও লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান বুলেট।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনের বিরুদ্ধে বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। মামলাটি রংপুরে হওয়ায় তাদেরকে মঙ্গলবার সকালে প্রয়োজনীয় কাগজপত্রসহ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রংপুরে মাহামুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত বছরের ২৯ আগস্ট মুন্নার বাবা বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের নাম উল্লেখ করে

একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর