রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫

ঢাকার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ১২টা ১৭ মিনিটে সৌদিয়া হোটেলে আগুন লাগলে হতাহতের এই ঘটনা ঘটে।-খবর তোলপাড়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শাহজাদপুরের ভাটারে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটিইউনিট। তাদের চেষ্টায় ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্র আরও জানায়, চারজনের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। এর মধ্যে একটি বাথরুমের ভেতরে, আর তিনটি সিঁড়ির গোড়ায়।

ওই সময় সিঁড়ির দরজা তালা মারা ছিল বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর