শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শোকার্ত:

উলিপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সেনা সদস্য এমদাদুল হক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গত সোমবার (৩ মার্চ) বিকেলে ৪টায় ঢাকা সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বাদ যোহর তার জানাজা নামাজ নতুন অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাকে নতুন অনন্তপুর জামে মসজিদের সামনে দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর