বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

রৌমারীতে ১৪৩ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক

প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫


সংবাদদাতা, রৌমারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রৌমারীতে ১৪৩ বোতল ভারতীয় মদসহ শাকিল আহমেদ (২৫) নামের এক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারবান্ধা এলাকায় ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।

আটক কারবারি শাকিল আহমেদ রৌমারী সদর ইউনিয়নের বারবান্ধা এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।

রৌমারী থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বারবান্ধা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বসতবাড়ির গোয়ালঘরের মাটির নিচ থেকে ৯৫ বোতল অফিসার চয়েস, ওল্ড মঙ্ক ২৪ বোতল ও ম্যাকডোয়েলস ২৪ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর