কুড়িগ্রামে কুমড়া গাছের ডগা দু-মুখো সাপের আকৃতি হওয়ার চাঞ্চল্যের সৃষ্টি
হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুমড়া গাছের ডগা দু-মুখো সাপের আকৃতির মত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উৎসুক জনতার ঢল নেমেছে ওই বাড়িতে।
বুধবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গোরকমন্ডল এলাকায় বারোমাসিয়া নদীর তীরে কুটিবাড়ীতে আব্দুল সাত্তারের কুমড়া ক্ষেতে এ দৃশ্য দেখা গেছে। তার অনেকগুলো কুমড়া গাছের মধ্যে একটি গাছের ডগা যেন দু-মুখো সাপের আকৃতি ধারণ করেছে। চাঞ্চল্যকর এই দৃশ্য দেখতে এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নেমেছে।
বুধবার সকালে দুইজন ব্যক্তি বিল থেকে গরুর ঘাস সংগ্রহ করতে গেলে তাদের নজরে আসে কুমড়া গাছে ডগা সাপের আকৃতির মতো দেখতে।
ওই এলাকার কৃষক আলী মুদ্দিন (৬৪) জানান, প্রথমে মানুষের মুখে শুনে বিশ্বাস করতে পারিনি। এরপর দেখলাম সত্যি সত্যি কুমড়া গাছের ডগা দু-মুখো সাপের মত আকৃতি। তখনই মনে হলো এই এলাকার ঐতিহ্যবাহী কুটিবাড়ীতে থাকা বিশাল আকৃতির দু-মুখো সাপের কথা। তিনি দাবি করেন এই কুটিবাড়ীতে বিশাল আকৃতির দু-মুখো সাপ মাঝে মধ্যে দেখা মেলে। আমিসহ অনেকেই সাপটি দেখছি। তবে কিছু একটা রহস্য থাকতে পারে।
ওই এলাকার মিঠুন মিয়া ও মনিন্দ্র চন্দ্র মন্ডল জানান, আমরা বিশ্বাস করতে করতে পারছি না। কিভাবে একটি কুমড়া গাছের ডগা সত্যি সত্যি দু-মুখো সাপের আকৃতি হয়। তারা আরও জানান, সাপের লেজ যেমন চিকন হয়ে মুখে মোটা হয়। ঠিক তেমনি কুমড়া গাছে গোড়া থেকে ডগায় এসে দু-মুখো সাপের আকৃতি নিয়েছে।
কুমড়া ক্ষেতের মালিক আব্দুল সাত্তার জানান, সকালে খবর পাইলাম আমার কুমড়া ক্ষেতে বিভিন্নএলাক থেকে লোকজন আসছে। আমার একটি কুমড়া গাছের ডগা নাকি অবিকল দু-মুখো সাপের আকৃতির মতো দেখতে। পরে নিজেই কুমড়া ক্ষেতে যাই। সেখানে গিয়ে দেখি আমার কুমড়া ক্ষেত মানুষের পদদলিত হয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষে দেখলাম আসলেই অনেকটা দু-মুখো সাপের আকৃতি দেখা যাচ্ছে। গাছটির পুরো ডগা হাতে নিয়ে দেখলাম। অনেকে অনেক কথা বলছেন। লোকজনকে বলেছি আমার ক্ষেত যেন নষ্ট না করে। গাছটি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইতোমধ্যে অনেকেই বলছেন গাছটি ক্ষেত থেকে কেঁটে ফেলতে। তবে আমি গাছটি কোনভাবেই কেঁটে ফেলবো না। তাছাড়া ওই গাছে কমপক্ষে ছোট বড় চার থেকে পাঁচটি কুমড়া ধরেছে। কুমড়ার চারা রোপণ করেছি ফল দেয়ার মালিক আল্লাহ।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল জানান, ঘটনাটি ঠিক আমার বাড়ীর সামনে কুটিবাড়ীর দোলায়। কুমড়া গাছে ডগা দেখতে দু-মুখো সাপের আকৃতি দেখা দিয়েছে। এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসলে নিজ চোখে না দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারতাম না। তবে ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল বিষয়টিকে অমঙ্গলকর হিসেবে দেখছেন। এর মাধ্যমে সৃষ্টিকর্তা হয়তো একটি অশনি সংকেত দিয়েছেন।









Chief Editor-Dipali Rani Roy