শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

সমালোচিত সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল আটক

প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

সমালোচিত কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নানা অভিযোগে অভিযুক্ত সুরুজ্জামাল মিয়াকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সুরুজ্জামাল মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি।

নিজেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ পরিচয় দিতেন। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি উপজেলায় নানা অপকর্মে নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়া পেশায় ‘ছ’ মিল মিস্ত্রি ছিলেন। ২০০৯ সালের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সুরুজ্জামালের ‘উত্থান’ শুরু হয়।

ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীবিধৌত রৌমারী উপজেলার বাসিন্দা আওয়ামী লীগের এই নেতা আজাহার মণ্ডল নামে এক নৌকার মাঝিকে অপহরণ ও গুম মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়াও ২০১৮ সালের নির্বাচনের পরদিন তার নেতৃত্বে স্থানীয় বিএনপি সমর্থক আবুল কাশেমের বাড়িতে ভাঙচুর চালিয়ে দুটি গরু লুট করে ভূরিভোজ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়াও বেপরোয়া এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ,বিক্রিয়, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করে চাকরি খাওয়ার হুমকি প্রদান, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছে টাকা গ্রহণ, অবৈধ ড্রেজার উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ রয়েছে।

ওসি লুৎফর রহমান বলেন, ‘সুরুজ্জামালকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর