বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আলতাফ হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী নাগেশ্বরী পৌরসভার ভাই-ভাই মোড় এলাকার আজিজ উল্লাহর ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের ত্রিমোহনী মোড় থেকে রাজারহাটের দিকে মাদক বহনকালে আলতাফ হোসেনকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়। এসময় তার কাছে ৪ বোতল ফেন্সিডিল, ব্যবহৃত যানবাহন মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন আটক করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয় ।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসমাীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর