শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

কুড়িগ্রামে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

আগামী ২৫মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঊপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিন এবং প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।
প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার যথাযথভাবে দুটি দিবস পালনে কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণাসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তাদের দিবস দুটি যথাযথভাবে পালনে ভূমিকা রাখার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর