শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

চিলমারীতে ৫ শতাধিক দুস্থ‌দের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রা‌ম:

কুড়িগ্রাম জেলার চিলমারীতে পাঁচ শতাধিক দুস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার পৃষ্ঠপোষকতা, আইসিসি চিলমারীর বাস্তবায়ন ও মেধাবী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় রমনা বাজারে উপজেলার ৬ ইউনিয়‌নের মানু‌ষের মা‌ঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন আরসিসি চিলমারী ও মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম, সদস‌্য আসাদুজ্জামান, রেজাউল, সাকিব, মেহেদি, তৌহিদুল, লিটন প্রমুখ।

উপহার সামগ্রীতে ছিল চাল ১০ কেজি, ২ কে‌জি সয়াবিন তেল, ২ কে‌জি ছোলা বুট, ২ কে‌জি ডাল, ২ কে‌জি লবণ এবং চিনি ২ কেজি।

নুরুল আলম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে এ ধর‌ণের সহযোগিতা নিশ্চিতভাবে সুবিধাপ্রাপ্ত এ এলাকার হতদরিদ্র মানুষজনের জন্য অনেক উপকার হবে। রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা এ এলাকার মানুষের কথা চিন্তা করে প্রতিবছর এ ধরণের সহযোগিতা করে আসছেন। তাদের সহযোগিতায় আমরা এভাবে অসহায় মানুষদের পাশে থাকতে চাই।

উল্লেখ্য, ২০১২ সালে মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এছাড়াও অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর