বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

১ লাখ শিক্ষক নিয়োগের বড় ঘোষণা আসছে

প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫

শিক্ষক নিয়োগ নিয়ে শিগগিরই বড় ঘোষণা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে প্রায় ১ লাখ শিক্ষক নিয়োগ দিতে জারি করা হবে গণবিজ্ঞপ্তি। এ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বর মাসে। এজন্য সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদার তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।-খবর তোলপাড়।

জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। এ সম্পর্কে এনটিআরসিএ বলছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে পূরণ হয়েছে মাত্র সাড়ে ১৯ হাজার পদ। এখনো ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা। এদিকে চলতি বছর অবসরের কারণে ২০ থেকে ২৫ হাজার নতুন পদ সৃষ্টি হয়েছে হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

গত ৩০ অক্টোবর এনটিআরসিএ অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে। ১০ নভেম্বর পর্যন্ত ই-রিকুইজিশনের এ কার্যক্রমে তথ্য দেওয়া যাবে। অনলাইনে চাহিদা ফি জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর পর্যন্ত।

এবারই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠাতে বলা হয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম (ই-রেজিস্ট্রেশন) শেষ করে এনটিআরসিএ।

এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শেষে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়েছে। শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পেলে আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর