রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তির ফলাফলে রাজারহাটে শিশুনিকেতন রাজারহাট শীর্ষে

প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শিশুনিকেতন রাজারহাট শীর্ষে রয়েছে। এবারে এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে শিশু নিকেতন রাজারহাট থেকে মোট ৫৬ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ২৯ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ২৭ জন । রাজারহাট উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান শিশু নিকেতন রাজারহাট।

দ্বিতীয় স্থানে রয়েছে আল হেলাল একাডেমী নাজিমখান। এ প্রতিষ্ঠানে ২৯জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৮ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ১৭ জন এবং তৃতীয় স্থানে রয়েছে ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন। এ প্রতিষ্ঠানে ২৮জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৫ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ১৩ জন।

শিশুনিকেতন রাজারহাট এর নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম বলেন, কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় রাজারহাট উপজেলায় ১৫টি প্রতিষ্ঠানে ৭৫২জন পরীক্ষাথী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ২০৬জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৭৪ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ১৩২ জন। তবে উপজেলার মধ্যে শিশুনিকেতন রাজারহাট প্রথম রয়েছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানিয়েছেন।

বুধবার(১২মার্চ)এব্যাপারে রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মেদ বলেন, এসোসিয়েশন থেকে বৃত্তির ব্যবস্থা করায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। এটি চালু রাখতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিশু নিকেতন রাজারহাটসহ বেশ কিছু কিন্ডার গার্টেন ভাল জায়গায় রয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর