বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার

প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম :

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের কুড়িগ্রাম উপ শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) কুড়িগ্রাম জেলা শিশু পরিবারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন শিশুদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের কুড়িগ্রাম উপ শাখার ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মুহীদ এবং মার্কেটিং অফিসার মোঃ বাবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্বের অংশ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। শিশুদের মুখে হাসি ফুটানোই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসব্যাপী দেশব্যাপী সকল জেলায় এ ধরনের কর্মসূচী পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর